ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মো ছাদেকুল ইসলাম (৩৫)। সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে এ ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিলকপুর বাজারের একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। ওই ভবনের সামনে দিয়ে ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইন রয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে পলেস্তার কাজ করার সময় অসাবধানতা বশত সাদেকুল ইসলাম ১১ হাজার কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

    আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বলেন, ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। আদমদিঘী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ