ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিশ্বকাপজয়ী তারকাও আসবেন

    বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিশ্বকাপজয়ী তারকাও আসবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৮ জুন দেড়দিনের এক সফরে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি। শুধু বিশ্বকাপের ট্রফিই নয়, তার সঙ্গে এবার ঢাকা সফরে আসছেন বিশ্বকাপজয়ী এক তারকাও।

    ১৯৯৮ সালের ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ক্রিস্টিয়ান কারেম্বুও বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকা সফর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

    তিনি জানান, ফিফা থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে একজন ফিফা লিজেন্ড থাকবেন ট্রফির সঙ্গে। ফিফার ট্রফি সফরে কমার্শিয়াল পার্টনার কোকাকোলার সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। বিশ্বকাপ ট্রফির আগমন উপলক্ষ্যে সামনে আরো বিস্তারিত জানানো হবে।

    ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কারেম্বু। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ খেলেছেন গুরুত্বপূর্ণ ম্যাচ। ফরাসিদের জার্সি গায়ে কারেম্বু মাঠে নেমেছেন অর্ধশতাধিকেরও বেশি ম্যাচে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ