ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • মেহেরপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

    মেহেরপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুর গাংনীতে বাসের ধাক্কায় আম্মার হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের পশ্চিমমালসাদহে এ দুর্ঘটনা ঘটে। আম্মার হোসেন পশ্চিমমালসাদহর সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রহিমের ছেলে। 

    স্থানীয়রা জানায়, আম্মার হোসেনের দাদি মেনুয়ারা খাতুন বাড়ির পাশে ধান ভাঙ্গাতে যায়। এসময় দাদিকে দেখতে পেয়ে আম্মার হোসেন রাস্তা পার হয়ে দাদির কাছে দৌড়ে যাওয়ার সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। নিহতের পরিবার ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ