ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

    লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ''বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি'' প্রতিপাদ্যে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে লালমোহন থানার আয়োজনে মঙ্গলবার (৩১ মে) সকালে বদরপুর  ইউনিয়নের রায়চাঁদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। 

    লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারসহ ইউপি সদস্যবৃন্দ।  

    সভা পরিচালনা করেন বিট অফিসার এসআই ছায়েদুর রহমান  এবং সহকারী বিট অফিসার এএসআই দিপক কুমার দাস। সভায় বক্তারা মাদক, জুয়া, ইভটিজিং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।এছাড়াও গুরুত্বপূর্ণ বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনে বাজার ব্যবসায়ীসহ জনপ্রতিনিধিদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ