ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রাজনৈতিক অস্থিরতায় পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু বদল

    রাজনৈতিক অস্থিরতায় পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু বদল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশটির তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু বদলে গেল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজটির মূল ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি। তবে তা সরিয়ে মুলতানে স্থানান্তরিত করা হয়েছে।

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল এখন সরকারবিরোধী আন্দোলন করছে।  ফলে রাজধানী ইসলামাবাদসহ এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    যদিও মুলতানকে আগে থেকেই সিরিজের ব্যাকআপ ভেন্যু হিসেবে ঠিক করে রাখা হয়েছিল। এছাড়া কারণ উইকেট সংস্কারের কাজ চলমান থাকায় করাচি এবং লাহোরে এখন সিরিজ আয়োজন সম্ভব নয়।

    আগামী ৮, ১০ এবং ১২ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ