ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে নিহত ১

    ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম আবু হানিফ (৪০)। এ সময় তার ছেলে জাকিরুল ইসলাম (১৮) গুরুতর আহত হয়েছেন।

    বগুড়ার শাজাহানপুরে মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আবু হানিফ উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের খোকা প্রমাণিকের ছেলে।

    স্থানীয়রা জানায়, আবু হানিফের বাড়ির পাশে একটি জমিতে ঘাস চাষ করেছেন চাঁচাইতারা খালপাড়ার আবুল কাশেম মোল্লার ছেলে মজনু মিয়া (৩৬)। মঙ্গলবার বিকেলে আবু হানিফের ছাগল ওই জমির ঘাস খায়। ঘাস খাওয়া নিয়ে মজনু মিয়া ও তার পরিবারের সদস্যরা সন্ধ্যার দিকে আবু হানিফের বাড়ির উঠানে গিয়ে বাগবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আবু হানিফ ও তার ছেলে জাকিরুল ইসলাম গুরুতর আহত হয়।

    স্বজনরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। আর ছেলে জাকিরুলের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

    তিনি আরও জানান, তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ