ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভাতিজার হাতে চাচা খুন 

     ভাতিজার হাতে চাচা খুন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাটি  শার্শার সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামে ঘটেছে। নিহত আব্দুল মজিদ সর্দার (৫০)শার্শার অগ্রভুলোট গ্রামের আব্দুল গফুর সর্দারের ছেলে। 

    হত্যাকারী দেলোয়ার হোসেন একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

    স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান জানান,ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত সাড়ে ১১টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেনের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা ধারালো বল্লম ছুড়ে মারে। বল্লম আব্দুল মজিদের পেটে ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  দেলোয়ার ঘটনার পরপর পালিয়ে যায়। 

    পরে শুক্রুবার দুপুরে পুলিশ খুনি দেলোয়ার হোসেনকে পাশবর্তী পাচ ভ‚লোট গ্রাম থেকৈ আটক করে।  

    শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, চাচা ভাতিজার ভিটের সীমানা সংক্রান্ত বিরোধে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা একটি মামলা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ