ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বোরহানউদ্দিনে পুনর্বাসনের চালসহ আটক ২

    বোরহানউদ্দিনে পুনর্বাসনের চালসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনের মনিরাম বাজারে একটি বাড়ি থেকে জেলেদের পুনর্বাসনের ১৫ মণ চাল জব্দ করেছে  ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয়েছে দুইজনকে। আটককৃতরা হলেন- টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার (গ্রামপুলিশ) আনর আলী ও ব্যবসায়ী নাছির তালুকদার।

    গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুর রহমান অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন।

    ইউএনও সাইফুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে উপজেলার মনিরাম বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে ৯ বস্তা (১৫ মন) সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুইজনকে আটক করা হয়েছে।

    তিনি জানান, জব্দকৃত এসব চাল জেলে পুর্নবাসনের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চালসহ আটকদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এদিকে জেলে পুনর্বাসনের চাল আটকের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ