ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • ডুমুরিয়া বাসের ধাক্কায় নিহত ২

    ডুমুরিয়া বাসের ধাক্কায় নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আট জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া।

    স্থানীয়রা জানান, বুধবার সকালে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

    এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। একইসাথে আহত হন অন্তত আট জন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ