ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ধোনির বিরুদ্ধে ৩০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

    ধোনির বিরুদ্ধে ৩০ লাখ রুপি প্রতারণার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩০ লাখ রুপির চেক বাউন্সের ঘটনায় ফেঁসে গেলেন মাহেন্দ্র সিং ধোনি! বিহারের বেগুসরাইয়ে ভারতের সাবেক অধিনায়কসহ আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অভিযোগকারী এসকে এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা। এমন খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

    জানা যায়, একটি সারের বিজ্ঞাপনে কাজ করার পর এই ঝামেলায় পড়েছেন ধোনি। পণ্যটির সঙ্গে ধোনির নাম ব্যবহার করা হয়। যদিও ঘটনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ নেই। তবে মামলায় দুই সংস্থার ব্যবসায়িক সংঘাতের জন্য তাকেও যুক্ত করা হয়েছে।

    বিশ্বের দ্বিতীয় বিত্তবান ক্রিকেটার ধোনির সম্পদের পরিমাণ ৮১৯ কোটি টাকারও বেশি। যেখানে নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থা ৩০ লাখ রুপির চেক দিয়েছিল এসকে এন্টারপ্রাইজকে। তবে চেকটি বাউন্স করে। পরে সংস্থাটি  মোট আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বেগুসরাইয়ের থানায়।  এই আটজনের একজন ধোনি।

    বিজ্ঞাপনটি নিয়ে নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে এসকে এন্টারপ্রাইজের ব্যবসায়িক চুক্তি হয়।  চুক্তি অনুযায়ী এসকে এন্টারপ্রাইজকে ৩০ লাখ রুপির চেক দেয় নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড। সেই চেকই বাউন্স করেছে।

    সোমবার সিজেএম মামলার প্রথম শুনানি হয়েছে। পরবর্তী শুনানি ২৮ জুন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ