ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • হাঁসের ঘরে মিলল ১২ ফুট লম্বা অজগর

    হাঁসের ঘরে মিলল ১২ ফুট লম্বা অজগর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের শরণখোলায় হাঁস রাখার ঘর থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার সুন্দরবন-সংলগ্ন সোনাতলা গ্রামের আবদুর রাজ্জাক হাওলাদারের বাড়ির হাঁসের ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য ১২ ফুট বলে জানা গেছে। 

    কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজির) সদস্যরা অজগরটি উদ্ধার করেন। পরবর্তী সময়ে বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

    বাড়ির মালিক আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, তিনি সকালে হাঁস-মুরগির ডাক শোনেন। এ সময় হাঁস রাখার ঘরের মুখ খুলতেই একটি অজগর শুয়ে রয়েছে বলে দেখতে পান। পরবর্তীতে সিপিজির সদস্যদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করেন।

    রাজ্জাক বলেন, ‘আমাদের তিনটি রাজহাঁস ও একটি পাতিহাঁস খেয়ে ফেলেছে অজগরটি।

    পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৬ কেজি। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ