ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছে: এমপি শাওন

    বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছে: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছে। যে কারণে দেশে মাতৃ ও শিশু  মত্যুর  হার কমে গেছে। নারী স্বাস্থ্য ও শিশুদের ছয়টি রোগের টিকা ও জন্মহার নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য এখন বিশ্বে প্রশংসিত হচ্ছে।

     
    বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।

     
    এমপি শাওন আরও বলেন, বর্তমান সরকার মানুষের স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সমন্বয় সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. মহসিন খাঁন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ