ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • কুষ্টিয়ায় মাকে বেঁধে মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে বিয়ের ঘটনায় গ্রেপ্তার ১

    কুষ্টিয়ায় মাকে বেঁধে মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে বিয়ের ঘটনায় গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার কুমারখালীতে মাকে দড়ি দিয়ে বেঁধে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে বিয়ের কাবিননামায় সই করানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। 

    বুধবার (১ জুন ) রাতে ওই তরুণীর মা ঘটনার মূলহোতা তিতাসকে প্রধান আসামি করে ১০ জনের নামে মামলা করেন। এ ছাড়া আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার ৮ নম্বর আসামি মো. ফারুককে (৪৩) ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

    গ্রেপ্তার ফারুক উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের আব্দুল খালেকের ছেলে। প্রধান আসামি গোলাম দস্তগীর তিতাস (৪৫) পান্টি এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের নাতি। আর ভুক্তভোগী তরুণী এ বছর স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। 

    মেয়র মা বলেন, আসামীরা অনেকেই এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে এবং আপোস এর জন্য অনেকেই আমাকে অনুরোধ করছে। আমি ও আমার মেয়ের সুষ্ঠুভাবে সমাজে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে চাই। এর জন্য সমাজের জঘন্য অপরাধীদের আমি আমার মৃত্যু পর্যন্ত আইনের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ