ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • র‌্যাবের অভিযানে পিকআপ বোঝাই গাঁজা উদ্ধার 

    র‌্যাবের অভিযানে পিকআপ বোঝাই গাঁজা উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সংলগ্ন নিমতলা থেকে শুক্রবার ভোরে সাড়ে ৩১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। 

    এ সময় দুটি সিমকার্ডসহ দুটি মোবাইল ফোন, একটি পিকআপ এবং মাদক বিক্রির চার হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুজনকে।

     গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার ভাঙা উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের মৃত ওহাব হরকরার ছেলে মো. আজাদ হরকরা (৩৩) এবং মো. জাকির হরকরার ছেলে মো. রানা হরকরা (২১)। 

    র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানিয়েছেন, র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সংলগ্ন নিমতলা এলাকায় একটি পিকআপে অভিযান পরিচালনা করে। 

    এ সময় ওই পিকআপ থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি আজাদ হরকরা ও রানা হরকরাকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ