ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • খুলনার দুদক কার্যালয়ে আগুন

    খুলনার দুদক কার্যালয়ে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানকার ছয়টি কক্ষের ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে।

    বৃহস্পতিবার (২ জুন) বিকাল পৌনে ৬টার দিকে ভবনের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    খুলনার দুদকের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, বিকাল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করে। হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে দমকল বিভাগে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে দরজার তালা এবং জানলার কাচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র নষ্ট হয়েছে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের ওয়্যার হাউস ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, ছয়টি কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসায় আগুন ছড়াতে পারেনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ