ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজিকে সহকর্মীদের শুভেচ্ছা

    পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজিকে সহকর্মীদের শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

    শুক্রবার বরিশাল বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করেন বিএমপির অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বরিশাল রেঞ্জ কার্যালয় ও বরিশাল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    প্রসংগত, রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে সদ্য পদোন্নতি লাভ করেছেন।


    এর আগে পদোন্নতি প্রাপ্তির পর বুধবার রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম- বিপিএম (বার), পিপিএম কে র‌্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ- বিপিএম (বার)।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত আইজিপিগণ সহ সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মেদ, মো. আতিকুল ইসলাম, এম খুরশীদ হোসেন প্রমুখ।

    এদিকে ২০ মে বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পদোন্নতিপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

    এসময় সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ