ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভান্ডারিয়ায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

    ভান্ডারিয়ায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় স্থানীয় নিজ ৬৭নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হল স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। 

    গতকাল বৃহস্পতিবার জাতীয়, স্থানীয় যে কোন নির্বাচনের আদলে বৈধ প্রার্থীতা, পোষ্টার, লিফলেট, প্রচার শেষে নির্ধারিত দিনে ভোট গ্রহণ, গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাই ভোটার এবং তারাই প্রার্থী। এতে ভোটার সংখ্যা ছিল ২৪৬ জন। এর মধ্যে ছাত্র ভোটার ১১৩ ও ছাত্রী ভোটার ১৩৩ । এই নির্বাচনে ভোট প্রদান করে ১৮২  জন। ভোটার উপস্থিতির হার ছিল ৬৭ %।

    নির্বাচিত সাতজন কাউন্সিলর হল- তৃতীয় শ্রেণির মো. ইয়াছিন ও রেদাউন ইসলাম আবির , চতুর্থ শ্রেণির রুবায়েদ হোসেন এনি, আদিত্য বাওয়ালী, পঞ্চম শ্রেণির  এম সাইব ইবনে আবদুল্লাহ শান্ত ও  হেম মন্ডল ভোটে বিজয়ী হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব গড়ে উঠবে। তারা গণতান্ত্রিক ম‚ল্যবোধ শিখবে এবং ভবিষ্যতে জাতির নেতৃত্বদানে উদ্বুদ্ধ হবে।

     নির্বাচনে শিক্ষার্থীরাই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করে থাকে। নির্বাচন কমিশনার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী  নাহিয়ান সুলতানা জানান, আজকের এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি গণতন্ত্র, নির্বাচন ইত্যাদি অনেক কিছু শিখেছি। যা আগামীর জন্য আমার সহায়ক হবে। প্রিজাইডিং অফিসার সামিয়া ইসলাম ঐশি ,সহকারী প্রিজাইডিং স্নগ্ধা ,বুজরা মল্লিক এটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ