ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির এর আয়োজন করা হয়।

    আজ শুক্রবার সকাল ১০টায় চিকিৎসা সহায়তা কেন্দ্র, রামচন্দ্রপুর হাটের ব্যবস্থাপনায় শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির এর উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও।

    এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আনোয়ার জাহিদের সভাপতি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, আদিনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাযহারুল ইসলাম তরু, শাহনেয়ামতুল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাকিকুল ইসলাম, কৃষ্ণগোবিন্দপুর কলেজের অধ্যক্ষ মোঃ রফিউজ্জামান, ব্যাংকার শিশ আহমেবমদ পারুল, চিকিৎসা সহায়তা কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব গোলাপ নবী প্রমূখ।

    চিকিৎসা সহায়তা কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম জানান, আজ সকালে জেলার প্রায় ৬’শ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ ওষুধ ও চশমা প্রদান করা হয় এবং চোখের ছানি অপারেশনের জন্য প্রায় ২’শ রোগি বাছাই করা হয়। এদের দ্রুত বিনামূল্যে বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটে নিয়ে গিয়ে চোখের অপারেশন করা হবে। এই চক্ষু শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞসহ ৭জন অংশ নেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ