ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • তসলিমা নাসরিনের বিরুদ্ধে সুইডেনে মামলা

    তসলিমা নাসরিনের বিরুদ্ধে সুইডেনে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে সুইডেনে মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার, ব্যক্তিগত আক্রমণ, পেশাগত ক্ষতিসাধন এবং সম্মানহানির অভিযোগে এ মামলা করা হয়। মঙ্গলবার সুইডিশ পুলিশের কাছে মামলাটি দায়ের করেন প্রবাসী কবি ও নাট্যকার আনিসুর রহমান।

    মামলার ব্যাপারে তসলিমা নাসরিন জানান, মামলার বিষয়টি তিনি জানেন না, তবে ‘কোনো মিথ্যা কথা’ তিনি বলেননি।

    ২০১৭ সালে ঢাকার একটি নিউজ পোর্টালে 'নকল দুনিয়া' শিরোনামে তসলিমার একটি লেখা প্রকাশিত হয়। সেখানে সুইডেনের দগেন্স নিহেতার পত্রিকার সাবেক প্রধান সম্পাদক অরনে রুথ এবং আনিসুর রহমানসহ কয়েকজনের নাম জড়িয়ে বিভিন্ন ‘নেতিবাচক মন্তব্য’ করা হয়।

    সম্প্রতি আনিসুর রহমান তার এক লেখায় নাম উল্লেখ না করে প্রবাসে থাকা কয়েকজন লেখক ও ব্লগারের সমালোচনা করেন। এরপর তসলিমার সেই পুরনো লেখাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সূত্রপাত হয়।

    আনিসুর রহমানের অভিযোগ, তসলিমাকে ‘সূত্র হিসেবে ব্যবহার করে’ বিভিন্ন দেশে কিছু ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট তাকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ’ শুরু করেন।

    এই প্রেক্ষাপটে প্রতিকার ও ক্ষতিপূরণ চেয়ে তসলিমার বিরুদ্ধে মামলা করেছেন সুইডেন প্রবাসী এই লেখক।

    বাংলা একাডেমির আজীবন সদস্য আনিসুর রহমান এক যুগের বেশি সময় ধরে সপরিবারে সুইডেনে বসবাস করছেন। তিনি সুইডিশ রাইটার্স ইউনিয়নের পরিচালনা পর্ষদেরও সদস্য।

    এতোদিন পরে কেনো মামলা করলেন জানতে চাইলে আনিসুর বলেন, “মিথ্যার বিরুদ্ধে একটা প্রতিবাদ করা এবং মিথ্যা প্রচারের কারণে নিরাপত্তা হুমকি আর পেশাগত ক্ষতি থেকে প্রতিকার চাওয়ার অধিকারকে আমি রক্ষা করতে চাই, বিলম্বে হলেও চাই।

    চিকিৎসকসা শাস্ত্রের ডিগ্রিধারী তসলিমা নাসরিন গত শতকের ৯০ এর দশকে লেখালেখি শুরুর পর আলোচনায় উঠে আসেন। বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে উপন্যাস ‘লজ্জা’ প্রকাশের পর মৌলবাদীদের হুমকি ও ব্যাপক হৈ চৈয়ের মধ্যে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি।

    ক্রমাগত জঙ্গি হুমকির মুখে কয়েকটি দেশ ঘুরে একটি বেসরকারি সংস্থার সহায়তায় যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন তসলিমা। পরে ভারতে এসে সেখানেই বসবাস করছেন বেশ কয়েক বছর ধরে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ