ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পটুয়াখালীতে পরীক্ষায় প্রক্সি দিতে আসায় ৪ জনের সাজা

    পটুয়াখালীতে পরীক্ষায় প্রক্সি দিতে আসায় ৪ জনের সাজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদ সাজা প্রদান করা হয়েছে। 

    শুক্রবার দুুপুরে পটুয়াখালী পলিটেকনিক ও জুবীলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রক্সির এঘটনা ঘটে।

    পটুয়াখালী পলিটেকনিকেল ইনস্টিটিউট কেন্দ্র থেকে প্রক্সি দিতে আসায় দ্জুনকে আটক করা হয়। পরে প্রক্সির সত্যতা পাওয়ায় কিশোরগঞ্জের মো. পাভেল (২৬) ও ফরিদপুরের মো. জাহিনুর মুন্সি জাহিদ (২৯) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    একই অপরাধে জুবীলী উচ্চ বিদ্যালয়ে প্রক্সি দিতে আসা পাবনার মো. মনোয়ার হোসেন (২৮) ও এনামুল হক ইমন (২৯) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল সাংবাদিকদের জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার পর এদের সন্দেহ হলে আটক করা হয়। পরে প্রক্সির সত্যতা পাওয়া গেলে তাদের এ সাজা প্রদান করে কারগারে পাঠানো হয়। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ