ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পুকুরে কোরাল মাছ চাষে দিন ব্যাপী প্রশিক্ষণ

    পুকুরে কোরাল মাছ চাষে দিন ব্যাপী প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুকুর ও জলাশয়ে কোরাল মাছ চাষে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরী ইউনিয়নের বন বিভাগের রেস্ট হাউসে ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে ইউএসএআইডি ইকোফিশ-২ এর কার্যক্রমের আওতায় স্থানীয় ৩০ জন সমুদ্রগামী জেলে ও মৎস্য চাষিদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

    ইকোফিশ-২ এর সহযোগী গবেষক অংকুর মোহাম্মদ ইমতিয়াজ্জামান এর সঞ্চালনা ও সহকারী গবেষক মোনাইম হোসাইনের পরিচালনায় চাষিদের কোরাল ও তেলাপিয়ার মিশ্রচাষের উপর প্রশিক্ষণ প্রদান করেন ভোলার মনোসেক্স তেলাপিয়ার হ্যাচারির স্বত্বাধিকারী মাহবুবুর রহমান মামুন। 

    প্রশিক্ষণে মাঠ পর্যায়ে চাষিদের কোরাল মাছ চাষের অভিজ্ঞতার সাথে বিজ্ঞানলদ্ধ জ্ঞান সমন্বয় করে নতুন চাষ পদ্ধতির উপর বিশেষভাবে আলোকপাত করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন উপস্থিত ছিলেন। 

    এসময় তিনি বলেন, কোরাল মাছ একটি সম্ভাবনাময় মাছ ও এর সঠিক চাষ পদ্ধতি দেশের সামুদ্রিক মৎস্য চাষের সূচনায় সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে। 

    এসময় কোরাল চাষ সম্পর্কে ইকোফিশ-২ এর বিজ্ঞানী ড. জলিলুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত টেকসই ও প্রমাণিত কোরাল মাছ চাষের পদ্ধতি আবিষ্কার হয়নি। তবে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষিদের প্রচলিত পদ্ধতি ও প্রাকৃতিক উপায়ে তেলাপিয়ার বাচ্চা থেকে কোরাল মাছের খাবারের চাহিদা পূরণের সমন্বিত মাধ্যমে ইকোফিশ-২ চেষ্টা করছে যে একটি সহজ ও লাভজনক কোরাল ও তেলাপিয়ার মিশ্রচাষ পদ্ধতি উদ্ভাবন করতে যা সকল পর্যায়ের চাষিরা প্রয়োগ করতে পারবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ