ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই

    চাঁপাইনবাবগঞ্জে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম হোসেন (৩৬) নামে এক ফার্মেসি মালিককে পিটিয়ে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

    শুক্রবার (৩ জুন) রাত ১১টায় উপজেলার ছত্রাজিতপুর বাজারের সোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আলম হোসেন ছত্রাজিতপুর বাজারের ফুলতলার প্রিয়তা ফার্মেসির মালিক।

    আলম হোসেন বলেন, গতকাল (শুক্রবার) রাতে ছাত্রাজিতপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলাম। সোনার পাড়া মোড়ে পৌঁছালে হঠাৎ তিন থেকে চারজন আমার পথরোধ করে হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি হলে মোবাইলটি ভেঙে যায়। পরে পেছন থেকে একজন রড দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। তখন আমার কাছে থাকা ৮০ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

    তিনি আরও বলেন, এলাকাবাসী আমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আমার মাথায় সাতটি সেলাই লেগেছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ