ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • পদত্যাগ করলেন ওড়িশার সব মন্ত্রী

    পদত্যাগ করলেন ওড়িশার সব মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন ওড়িশা মন্ত্রিসভার সব সদস্য। শনিবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।  ক্যাবিনেটের পাশাপাশি ওড়িশা বিধানসভার স্পিকারও পদত্যাগ করেছেন।
     
    রোববার দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে শাসক দল বিজেডি সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। 

    খবরে বলা হয়, নবীন পট্টনায়েক মন্ত্রিসভায় রদবদল করতে চায়। সেখানে মন্ত্রিসভা টিকিয়ে রেখে রদবদল করলে অনেক সমস্যা দেখা দিত। যার ফলে বিজেপি সুবিধা পেয়ে যেত। 

    ২০১৯-এর বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নবীন। মন্ত্রিসভায় এবার নবীন বেশ কয়েকজন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে তার ঘনিষ্ঠমহল জানিয়েছে। 

    ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করতে নবীন পট্টনায়েকের এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।  বিষয়টি এখন জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে।

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবারই ওড়িশার ব্রজরাজনগর বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেডি। তারপরই এই গোটা মন্ত্রিসভার পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ