ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • সাইবার হানা, এয়ার ইন্ডিয়ায় যাত্রীদের তথ্য চুরি

    সাইবার হানা, এয়ার ইন্ডিয়ায় যাত্রীদের তথ্য চুরি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাইবার হানার শিকার হয়েছে এয়ার ইন্ডিয়া। এতে ৪৫ লাখ যাত্রীর তথ্য ফাঁস হয়েছে।

    চলতি বছরে ফেব্রুয়ারিতে এই সাইবার হানা হয়েছে বলে শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    হাতিয়ে নেওয়া তথ্যগুলোর মধ্যে রয়েছে, যাত্রীদের ক্রেডিট কার্ড, পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর‌সহ ব্যক্তিগত তথ্য।

    তবে যাদের তথ্য চুরি হয়েছে, তাদের মেসেজ করে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থা।

    এ ঘটনায় বিমানযাত্রীদের তথ্যের সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে সারা বিশ্বের লাখ লাখ বিমানযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

    এয়ার ইন্ডিয়ার সার্ভারগুলো হ্যাক করে যাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য চুরির সংক্রান্ত তথ্য এয়ার ইন্ডিয়া পেয়েছে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে।

    ২০১১ সালের ২৬ অগাস্ট থেকে শুরু করে চলতি বছরের ৩ ফেব্রয়ারি পর্যন্ত মোট ১১ বছরের তথ্য চুরির অভিযোগ উঠেছে। তবে কোনো পাসওয়ার্ডের ডেটা প্রভাবিত হয়নি বলে জানা গেছে।

    জেনিভায় অবস্থিত এয়ার ইন্ডিয়ার সার্ভিস সিস্টেম প্রোভাইডার সিটা জানিয়েছে, তারা ১৯ মার্চ তাদের ওয়েবসাইটে এই নিয়ে প্রাথমিক তথ্য দিয়েছিল।

    তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের ক্রেডিট কার্ডের তথ্যের ক্ষেত্রে, সিভিভি বা সিভিসি নম্বরগুলো সংস্থার ডেটা প্রসেসরে রাখা হয় না। তাছাড়া সার্ভারের সব পাসওয়ার্ড পাল্টে ফেলা হয়েছে। এছাড়াও সার্ভারগুলো সুরক্ষিত করার পর আর কোনো অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায়নি।

    ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হ্যাক হওয়া সার্ভারগুলো সুরক্ষিত করা হয়েছে। তথ্য সুরক্ষার ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়াও ক্রেডিট কার্ড জারি করা ব্যাঙ্কগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ