ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় বসত বাড়ির সীমানা বেড়া গুড়িয়ে দিল প্রতিপক্ষরা

    মঠবাড়িয়ায় বসত বাড়ির সীমানা বেড়া গুড়িয়ে দিল প্রতিপক্ষরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে প্রশান্ত গয়ালী গংদের বসত বাড়ির সীমানা বেড়া গুড়িয়ে দিল প্রতিপক্ষরা। রোববার (৫ জুন) সকালে পৌর শহরের ৫ নং ওয়ার্ড গয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় প্রশান্ত গয়ালীর ছোট ভাই ও মৃত. প্রিয়নাথ গয়ালীর ছেলে তপন গয়ালী দুপুরে সুমন গয়ালীসহ ৪ জন নামীয় ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। এরা সকলেই মঠবাড়িয়া পৌর সভার পৌর ৫ নং ওয়ার্ড গয়ালী পাড়ার বাসিন্দা। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। 

    তপন গয়ালী জানান, পৈত্রিক সূত্রে পাওয়া আমাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে নতুন করে ঘর উত্তোলনের জন্য গত শুক্রবার টিন দিয়ে সীমানা বেড়া দেই। কিন্তু একই এলাকার সন্তোশ গয়ালীর ছেলে সুমন, সুব্রত, মৃত. নগেন গয়ালীর ছেলে কিরন ও খোকন গয়ালীসহ অজ্ঞাত ১৫-২০ ভাড়াটিয়া লোক সাথে এনে রোববার সকাল ১১ টার দিয়ে ফ্লিমি ষ্টাইলে আমাদের সীমানা বেড়া গুড়িয়ে দেয়। 

    এসময় আমার স্ত্রী, কন্যা বাঁধা দিতে গেলে তাদেরকে লাঞ্চিত করে। এ ব্যপারে বক্তব্য নিতে কিরন গয়ালীর বাড়িতে গিয়ে কোন পুরুষ লোক পাওয়া যায়নি। তাবে তার মেয়ে নিশা গয়ালী  সীমানা বেড়া গুড়িয়ে দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পৈত্রিক সূত্রে ওই জমির মালিক আমরা। মঠবাড়িয়া থানার ওসি মুহা, নূরুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্তিতি স্বাভাবিক রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ