ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

পুলিশে বড় পদোন্নতি, এসপি হলেন ৩৩ জন

পুলিশে বড় পদোন্নতি, এসপি হলেন ৩৩ জন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত এক সপ্তাহে বাংলাদেশ পুলিশে দুটি বড় পদোন্নতি হয়েছে। দুই পদোন্নতিতে মোট ১১৯ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) হয়েছেন। এবার ৩৩ কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (৫ জুনন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে পুলিশ সুপার (৫ম গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন