ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ভারতে বাস খাদে পড়ে নিহত ২৫

    ভারতে বাস খাদে পড়ে নিহত ২৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৬ জন। রোববার রাজ্যটির উত্তরকাশি জেলায় এ দুর্ঘটনা হয়। বাসটিতে ২৮ তীর্থযাত্রীসহ ৩১ জন ছিলেন। তারা ওই রাজ্যের অন্যতম বড় তীর্থস্থান যমুনত্রীর উদ্দেশে যাত্রা করেছিলেন।

    জানা গেছে, রাজ্যটির উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনাটি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাছের একটি ঘাটে উল্টে যায়।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

    ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদের পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে।

    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামির সঙ্গে কথাও বলেছেন।

    এ সম্পর্কিত এক টুইট বার্তায় অমিত শাহ বলেন, ‘উত্তরাখণ্ডে তীর্থযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ার ঘটনা ভীষণ দুঃখজনক। আমি মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামির সঙ্গে কথা বলেছি। আহতদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ সদস্যরা নিযুক্ত হয়েছেন। এরই মধ্যে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে যাচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ