ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বাবাকে হত্যা ছেলের যাবজ্জীবন

    বাবাকে হত্যা ছেলের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার রূপসায় প্রফুল্ল বিশ্বাসকে হত্যার দায়ে তার ছেলে প্রশান্ত বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তাসনিম জোহরা রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

    আইনজীবীরা জানান, রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে। ২০১৭ সালের ১৬ জানুয়ারি পারিবারিক কলহের এক পর্যায়ে মাকে মারতে উদ্যত হয় আসামি প্রশান্ত। পরের দিন ১৭ জানুয়ারি মা পাশের গ্রামে মামার বাড়িতে চলে যায়। সন্ধ্যায় ঘরের মধ্যে প্রফুল্লর গলা কাটা মরদেহ উদ্ধার হয়। 

    এ ঘটনায় নিহতের ছোট ছেলে সুশান্ত বিশ্বাস বড় ভাই প্রশান্ত বিশ্বাসকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেয় প্রশান্ত। একই বছরের ১২ অক্টেবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক মাহফুজুল হক প্রশান্ত বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ