ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪১

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মে মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫২৮টি। এতে নিহত হয়েছেন ৬৪১ জন এবং আহত হয়েছেন ১৩৬৪ জন। নিহতদের মধ্যে নারী ৮৪ জন শিশু ৯৭ জন। এর মাঝে ২৪৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭৯ জন যা মোট নিহতের ৪৩.৫২ শতাংশ।

দুর্ঘটনায় ১১৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৮.৫৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯১ জন, অর্থাৎ ১৪.১৯ শতাংশ।

এ সময়ে ৭টি নৌ দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন এবং ২ জন নিখোঁজ রয়েছেন। ১৩টি রেল দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

সোমবার (৬ জুন) রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলচালক ও আরোহী ২৭৯ জন (৪৩.৫২%), বাসের যাত্রী ৫৭ জন (৮.৮৯%), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-ক্রেনগাড়ি আরোহী ৩৯ জন (৬.০৮%), মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স-পুলিশ জীপের যাত্রী ২৩ জন (৩.৫৮%), থ্রি-হুইলারের যাত্রী (ইজিবাইক-অটোরিকশা-অটোভ্যান-টেম্পু-লেগুনা) ৯৪ জন (১৪.৬৬%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-মাহিন্দ্র-টমটম) ১৩ জন (২.০২%) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-প্যাডেল ভ্যানের ১৭ আরোহী (২.৬৫%) নিহত হয়েছে।

দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৪.০৫%, প্রাণহানি ২৪.৮০%; রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৬.০৯%, প্রাণহানি ১৮.০৯%; চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.৭৮%, প্রাণহানি ২০.১২%; খুলনা বিভাগে দুর্ঘটনা ১২.৫%, প্রাণহানি ১১.৭০%; বরিশাল বিভাগে দুর্ঘটনা ৭.৯৫%, প্রাণহানি ৮.৭৩%; সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.১৬%, প্রাণহানি ৩.৫৮%; রংপুর বিভাগে দুর্ঘটনা ৭.৫৭%, প্রাণহানি ৭.৮০% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৮৭% ও প্রাণহানি ৫.১৪% ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১২৭টি দুর্ঘটনায় ১৫৯ জন নিহত হয়েছে। সিলেট বিভাগে সবচেয়ে কম, ২২টি দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন