ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • একা প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন ৮৩ বছরের জাপানি

    একা প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন ৮৩ বছরের জাপানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পৃথিবীর প্রবীণতম ব্যক্তি হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার নজির গড়লেন জাপানের কেনিচি হোরি নামে ৮৩ বছরের এক বৃদ্ধ।

    তবে রেকর্ড গড়েও ক্ষান্ত হতে চান না তিনি। সংবাদমাধ্যমকে কেনিচি জানিয়েছেন, তিনি এখনো মধ্য যৌবনে রয়েছেন, তাই ভবিষ্যতে আরও অভিযানে যেতে চান কেনিনি। খবর ডেইলি ইউমিউরি ও ডয়চে ভেলের।

    ১৯৬২ সালে পৃথিবীর প্রথম অভিযাত্রী হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার রেকর্ড গড়েন কেনিচি। ৬০ বছর পর একই কাজ ফের করে দেখালেন তিনি।

    গত মার্চে আমেরিকার সান ফ্রান্সিসকো শহর থেকে মাত্র ১৯ ফুট লম্বা সান্তরি মারমেড ৩ নামক ইয়টে (ইঞ্জিনচালিত ছোট নৌকা)  চেপে জাপানের উদ্দেশে রওনা দেন কেনিচি।

    প্রশান্ত মহাসাগর পার করে দেশে পৌঁছতে তার সময় লাগল ৬৯ দিন। তবে সহজ ছিল না যাত্রাপথ। যাত্রার শুরুতে প্রবল ঝড় থেকে জাপান উপকূলের কাছে বিপ্রতীপ স্রোত, সবই দক্ষ হাতে সামলেছেন এই প্রবীণ অভিযাত্রী।

    সঙ্গে ওষুধপত্র থাকলেও গোটা যাত্রায় শুধু চোখের ড্রপ আর ব্যান্ডেজ ছাড়া আর কোনো ওষুধের দরকার পড়েনি বলেও জানান কেনিচি।

    জাপানের শিন নিশিনোমিয়া বন্দরে তার জন্য অপেক্ষা করছিলেন অসংখ্য মানুষ। কেনিচি বন্দরে পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন তারা।

    তবে এই প্রথম নন ১৯৬২ সালে তিনিই পৃথিবীর প্রথম অভিযাত্রী হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার রেকর্ড গড়েন।

    ৬০ বছর পর পৃথিবীর প্রবীণতম মানুষ হিসেবে একই কাজ করে কার্যত জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ করলেন কেনিচি। ১৯৭৪ সালে একটি ইয়টে করে বিশ্বপরিক্রমাও করেন তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ