ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • পদ্মা সেতুর কারণে বাড়বে মোংলা বন্দরের গুরুত্ব: মোহাম্মদ মুসা

    পদ্মা সেতুর কারণে বাড়বে মোংলা বন্দরের গুরুত্ব: মোহাম্মদ মুসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের বহু কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। এক সময় যে প্রমত্ত পদ্মা পাড়ি দিতে মানুষকে পোহাতে হতো ভোগান্তি, ফেরি ঘাটে বসে থাকতে হতো ঘণ্টার পর ঘণ্টা। আর রোগী কিংবা কাঁচামাল নিয়ে ফেরিঘাটে বসে ফেলতে হতো কষ্টের দীর্ঘনিঃশ্বাস, মানুষের সেই দুঃখ-দুর্দশা লাঘবে অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৫ জুন চালু হতে যাচ্ছে পদ্মা সেতু।

    এই সেতু চালু হওয়ার সাথে সাথে যেমন দু’পারের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে, তেমনি সচল হয়ে উঠবে অর্থনীতির চাঁকা।

    এ প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকালে মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে রাজধানী ঢাকাসহ আশেপাশের ব্যবসায়িক অঞ্চলগুলোর সাথে মোংলা বন্দরের দূরত্ব কমে যাবে এবং চট্রগ্রাম বন্দরের সাথে প্রায় ৮০ কিলোমিটারের দূরত্ব কমে আসবে। এই সংযোগের মাধ্যমে কোন যানজট ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে মোংলা বন্দরে আমদানি এবং রপ্তানিকৃত মালামাল খুব তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাতে সক্ষম হবে।

    তিনি আরও বলেন, আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য সময়, অর্থ ও দূরত্বের সাশ্রয় হবে। যার ফলে গুরুত্ব বেড়ে যাবে মোংলা বন্দরের। আমদানি রপ্তানি বাড়লে বন্দরের রাজস্ব বৃদ্ধি পাবে। সেই সাথে বন্দর সংশ্লিষ্ট মানুষের ব্যাপক কর্মসংস্থানসহ আয় বৃদ্ধি পাবে। পদ্মা সেতুর কারণে এই অঞ্চল নতুন করে জেগে উঠবে। তবে অবশ্যই ব্যবসায়ীদের এই বন্দর ব্যবহারের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

    উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয় ২০২০ সালের ১০ ডিসেম্বর।


    আলী আজীম/এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ