ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • দেশ সেরা বোরহানউদ্দিনের প্রশাসন স্কুলের জারিগান দল  

    দেশ সেরা বোরহানউদ্দিনের প্রশাসন স্কুলের জারিগান দল  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জারি গান বাংলাদেশের এক প্রকারের ঐতিহ্যবাহী সঙ্গীতরীতি। সেই পুরনো সংগীত রীতিকে বুকে লালন করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন(  ইউপিএস) এর  একঝাঁক তরুণ ছাত্রীরা । তারা জাতীয় পর্যায় অংশগ্রহণ করে ভোলা জেলার গৌরব বয়ে আনে ।  

    সোমবার (৬ জুন)   ঢাকাস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২১ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে (খ গ্রুপে) "দলীয় জারীগান" ইভেন্টে অংশগ্রহণ করে  বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল  এর জারিগান দলটি । ৮ টি বিভাগের মধ্যে ১ম স্থান অধিকার করে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। 

    উক্ত জারীগান দলের নেতৃত্বে ছিলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী অহনা রাণী দাস। এছাড়াও দলে অংশ গ্রহণ করে রাসনা আক্তার, মোসা. আমরিন, খাদিজা আক্তার বাঁধন ও মিথিলা আলম মিম। 

    উল্লেখ্য  ২০১৮ সালে ও  জাতীয় শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ করে ইউপিএস সামান্য নম্বরের ব্যবধানে দ্বিতীয় স্থান অধিকার করে। 

    এই অনবদ্য অর্জনে স্থানীয়  সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি  সকলকে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ