ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় আচরণবিধি লঙ্ঘন, দুই প্রার্থীর কর্মীকে জরিমানা

    কলাপাড়ায় আচরণবিধি লঙ্ঘন, দুই প্রার্থীর কর্মীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর কর্মীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার লতাচলী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি লঙ্ঘন করায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

    হাতা পাখা মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মী হাবিবুর রহমান মেজবাকে ১০ হাজার টাকা, আর ঘড়ি মার্কার মেম্বার প্রার্থীর কর্মী রুহুল আমিনকে ১০ হাজার টাকা জারিমানা করা হয়।

    এছাড়া একইদিন সড়ক পরিবহন আইনের ধারা লঙ্ঘনের দায়ে আবদুল রসিদকে ২০০ টাকা, মো. জাবেদকে ২০০, মো. মজিবকে ১০০০ টাকা ও মো. শাহিন হাওলাদাকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকী। এই অভিযানের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ