ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

হতাহতদের ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে

হতাহতদের ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম সীতাকুণ্ডের ঘটনায় যাদের গাফিলতি রয়েছে তারাই এর জন্য দায়ী, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মঙ্গলবার (০৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ রোগীদের দেখতে গিয়ে একথা বলেন তিনি।

মানবাধিকার চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, আহতদের সুস্থতা কামনা করছি। যাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শাস্তির ব্যবস্থা করতে হবে। আর হতাহতদের ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে। আমরা দায়িত্বে অবহেলা করে কারো ওপর দায় চাপানোর চেষ্টা না করি। আর এটি নাশকতা কিনা সেটিও তদন্তের মাধ্যমে উদঘাটন করা হোক।

তিনি বলেন, রোগীরাও এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন। ফায়ার ফাইটাররা যে আন্তরিকতার সঙ্গে ফাইট করেছেন তা প্রশংশনীয়। কনটেইনারে যে হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে তা পানির সংস্পর্শে এলে আরো মারাত্মক আকার ধারণ করে। এটি ফায়ার ফাইটারদের আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। এতে তারা আরো পটেকশন নিয়ে কাজ করতেন। এখানেও তারা দায়িত্বে গাফিলতি করেছেন। মৃত্যুর দায়ভার কোম্পানিকে নিতে হবে।

এমন মানবিক বিপর্যয় কাম্য না। ভবিষ্যতে যাতে আর না ঘটে সেজন্য এখনই সতর্কতা অবলম্বর করা উচিত। এর আগেই প্রয়োজন ছিল সচেতনতার।

সেফটির বিষয়টি নিশ্চিত করা। আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন তিনি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন