ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • আবারো গ্রেফতার সেই আলোচিত মেয়র 

    আবারো গ্রেফতার সেই আলোচিত মেয়র 
    মেয়র মুক্তার আলী: ফাইল ফটো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারো গ্রেফতার হলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলী। সোমবার (৬ জুন)  রাতে  জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আড়ানি পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

    জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হয়।

    ২০২১ সালের ১৬ জানুয়ারি আড়ানী পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শাহিদুজ্জামান শাহিদকে পরাজিত করে মুক্তার আলী মেয়র নির্বাচিত হন। নির্বাচনের আগে বোমাবাজি, হামলাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দু’টি মামলা দকরা হয়। নির্বাচনের পরে এক কলেজ শিক্ষককে মারধরের অভিযোগে আরেকটি মামলা করা হয়। গত বছরের ৯ জুলাই গ্রেপ্তার হন তিনি।

    গত বছরের ৬ জুলাই রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত আড়ানী পৌর এলাকার পিয়াদাপাড়ায় মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ি থেকে টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। যার মধ্যে ছিল অবৈধ বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দেশীয় তৈরি একটি বন্দুক, একটি এয়ার রাইফেল, শর্টগানের ২৬ রাউন্ড গুলি, চারটি পিস্তলের ম্যাগজিন, পিস্তলের ১৭ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ গ্রাম গাঁজা, সাত পুরিয়া হেরোইন, ২০ পিস ইয়াবা, ৯৪ লাখ ৯৮ হাজার টাকা এবং মেয়রের সই করা দু’টি চেক উদ্ধার করা হয়। চেকে টাকার পরিমাণ ছিল ১৮ লাখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ