ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় মোদির শোক প্রকাশ

সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় মোদির শোক প্রকাশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠির মাধ্যমে এ শোক জানান তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, চট্টগ্রামের কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা ওই চিঠিতে, ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য তার সরকারের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার প্রচেষ্টা থাকবে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

চিঠিতে ভারত সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করা হয়। এতে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন