ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • জয়পুরহাটে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

    জয়পুরহাটে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটের কালাইয়ে মোহসীন আলী নামে মসজিদের এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ উপজেলার করিমপুর ত্রিমোহনী মোলামগাড়ী সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত ইমাম মোহসীন আলী কালাই উপজেলার বেলঘড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

    কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, মোহসীন আলী তার নিজ গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট শিক্ষক হিসেবে আরবি পড়াতেন। মঙ্গলবার বিকালেও প্রাইভেট পড়ানোর কথা বলে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়।

    ওসি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাস্থলে ডেকে এনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ