ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য আটক

    শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল হান্নান নজরুল ইসলামের ছেলে ও ৩নং ওয়ার্ড মেম্বার।

    মঙ্গলবার (০৭ জুন) রাত ৯টার দিকে সুন্দরপুর ইউনিয়নের কালিনগর ছাবানিয়ায় তার বাড়ির কাছের বাজার থেকে তাকে আটক করা হয়।

    ওই শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতোই দুপুরে বাড়িতে খাবার খেয়ে সাইকেলে স্কুল যাচ্ছিল। দুপুর পৌনে ২টার দিকে বাড়ি থেকে যাওয়ার পথে, বারিকের মোড় এলাকায় মেম্বার (অভিযুক্ত আব্দুল হান্নান) মেয়ের সাইকেল নিয়ে তার বাড়ির দিকে যান। সাইকেল নেয়ায় মেম্বারের সঙ্গে সাইকেল নেয়ার জন্য তার বাড়িতে যায় তার মেয়ে। এক পর্যায়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন মেম্বার।

    শিশুর মা আরও জানান, তার মেয়েকে ২৫ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন মেম্বার। বিকেলে স্কুল থেকে ফিরে, ঘটনাটি পরিবারকে জানায়। এরপর বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হলে ওই ইউপি সদস্যকে আটক করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার (ওসি) তদন্ত মাহফুজুর  রহমান মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়ার পরই ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছিল। পরে রাতেই শিশুর পরিবার থানায় ধর্ষণচেষ্টার বিষয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ