ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • লালমোহনে প্রতিবন্ধী নাঈমের ২ টি কৃত্রিম হাত প্রয়োজন 

    লালমোহনে প্রতিবন্ধী নাঈমের ২ টি কৃত্রিম হাত প্রয়োজন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমোহন বদরপুর ইউনিয়নের  ১ নং ওয়ার্ডের  বগীরচরের  বরনদী ‍এলাকার  প্রতিবন্ধী মো. নাঈম ইসলাম (১৬) স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় বৈদ্যুতিক শক খেয়ে  গত দুই বছর আগে তার ২ টি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। 

    অসহায়, গরীব বাবা-মাতা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চিকিৎসা বাবদ ছেলের পিছনে তিন লাখ টাকা ব্যয় করেন । তাদের একটাই আশা ছিলো ছেলেটি তার স্বাভাবিক জীবনে  ফিরে এসে সমাজের আট দশজন ছেলের মতো চলাফেরা করবে এবং  পড়াশোনা করে মানুষের মতো মানুষ  হবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে । 

    ভাগ্যের কি নির্মম পরিহাস  চিকিৎসকরা শত চেষ্টা  করেও তার হাত দুটো স্বাভাবিক অবস্থায় রাখতে পারে নাই ।  ছেলেটি হারিয়ে ফেলে তার দেহের মূল্যবান ২ টি হাত। 

    নাঈমের বাবা মা পড়ে যায় ভীষণ দুঃচিন্তায় ছেলের ভবিষ্যৎ নিয়ে । এমতাবস্থায়  কিশোর নাঈমের পরিবার প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য , বিত্তশালীদের প্রতি তাকিয়ে আছেন কেউ যদি তার ছেলের জন্য দুটি কৃত্রিম হাত সংস্থাপন করে দেন । তাহলে  তার ছেলেটি স্বাভাবিক জীবনে  ফিরে এসে  চলাফেরা ও পড়াশোনা করতে পারবে ।  পরিবারের মোবাইল নংঃ ০১৩১৪৫৭৪৩৬৬ ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ