ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • মঠবাড়িয়ায় সাইক্লোন সেল্টারের ভিত্তি প্রস্তর ও স্কুল ভবন উদ্বোধন

    মঠবাড়িয়ায় সাইক্লোন সেল্টারের ভিত্তি প্রস্তর ও স্কুল ভবন উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সাইক্লোন সেল্টার ও নব নির্মিত আধুনিক ৪ তালা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলীী ফরাজি। 

    বুধবার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে “দেলোয়ারা মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এর আগে তিনি মঙ্গলবার উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব নির্মিত ৪ তালা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসীম, প্রফেসর মোতালেব হোসেন, বারুল বাশার, এমপির জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, সমাজ সেবক মো. মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এসময় তিনি শিক্ষক ও অভিভাবকদের বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই লেখা-পড়া করিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ার পথ নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতে যেন শিক্ষা প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি ও রাজণীতি প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ