ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বাউফলে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আহত

    বাউফলে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রুকুল গ্রামে বড় ভাই মো. এজাজ হাওলাদারের (৪৫) ছুরিকাঘাতে ছোট ভাই জুবায়ের হাওলাদার (৪০) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত জুবায়েরকে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় বাসিন্দা ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় ভাই এজাজের সঙ্গে ছোট ভাই জুবায়েরের দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই এজাজ ছোট ভাই জুবায়েরের বুকে ছুরিকাঘাত করেন। জুবায়েরের চিৎকারে বাড়ির লোকজন এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ১১টার দিকে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ঘটনার পর বড় ভাই এজাজ হাওলাদার গাঢাকা দেওয়ায় বক্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ