ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ১০ জেলেকে জরিমানা

    নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ১০ জেলেকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে জরিমানা করা হয়েছে। একই সময় জরিমানার টাকা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-আমির হোসেন, রিয়াজ ফরাজী, জাকির হোসেন, তারেক সরদার, মনির আকন, আজু, মাসুদ, মামুন, বাসু ও সিদ্দিক।

    বুধবার (৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ।

    তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চর বিজয় সংলগ্ন সাগরে  মাছ শিকার করার সময় তাদের আটক করা হয়। পরে রাতেই আটক জেলেদের কাছ থেকে মোট ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। সেই সঙ্গে তারা নিষেধাজ্ঞার সময় আর সাগরে মাছ শিকার করবেন না বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

    কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে জরিমানা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ