ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ড্রেন কেটে ৩ শিশু-কিশোর উদ্ধার

    ড্রেন কেটে ৩ শিশু-কিশোর উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাছ ধরতে ড্রেনে নামে তিন শিশু-কিশোর। ড্রেনের মধ্যে হাঁটতে হাঁটতে অন্ধকারে পথ হারিয়ে ফেলে তারা। সেখানেই ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুরু করে। এক পর্যায়ে রাস্তার পানি ড্রেনে নামার একটি ফোকর দিয়ে উঁকি দিয়ে চিৎকার করতে থাকে এক শিশু।

    সেখানে জড়ো হয় অনেকে। তাদের মধ্যে খালিদ হাসান নামের একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন দিয়ে বিষয়টি জানান।

    যশোরের কোতোয়ালি থানাধীন তেঁতুলতলা রেলগেটে মঙ্গলবার এ ঘটনা ঘটে। ৯৯৯-এ ফোন করে খালিদ জানান, ড্রেনের ভিতর কয়েকটি শিশু আটকা পড়েছে। তিনি শিশুদের কান্নাকাটি ও বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পাচ্ছিলেন। ড্রেনের ছোট্ট একটি ফোকর দিয়ে তিনি কান্নারত এক শিশুকে দেখতে পেয়েছেন। তার থেকে জানতে পেরেছেন ড্রেনের ভেতরে তার সঙ্গে আরো দুই শিশু রয়েছে।

    ঘটনা শুনে ৯৯৯ থেকে জানানো হয় ফায়ার সার্ভিসে। সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। ড্রেনে নামার কোনো পথ না থাকায় ঢালাই করা ড্রেনের কংক্রিট স্ল্যাব কেটে ভেতরে নামে উদ্ধারকারী দল। সেখান বিষাক্ত গ্যাস থাকার ঝুঁকি ছিল। প্রথমে এক শিশুকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ড্রেনের ভেতর অর্ধকিলোমিটার দূর থেকে আরো দুই শিশুকে জীবিত উদ্ধার করেন তারা।

    উদ্ধারকৃতরা হলো নিরব, হৃদয় ও নয়ন। তারা ওই এলাকার বাসিন্দা। ড্রেনটির উচ্চতা সাত ফুট, প্রস্থ তিন ফুট এবং দৈর্ঘ্য দুই কিলোমিটার বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

    ঘটনার বর্ণনা দিয়ে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ