ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২ 

    পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ( ৮ জুন) সকালে বাসটি কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়।

    একজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  
    পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা সাইফুল্লাহর কাছে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে। এতে ২২ জন নিহত হন ও এক শিশু আহত হয়।   ঝব জেলাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৭২ মিটার ওপরে অবস্থিত।  

    বেলুচিস্তানের ঝব জেলার উপকমিশনার হাফিজ মুহাম্মদ কাসিম ডনকে বলেন,  ২৩ জন যাত্রী নিয়ে লরালাই থেকে ঝবের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বাসটি। আখতারজাইয়ের সামনে পৌঁছালে বাসটি নিচে পড়ে যায়। এতে ২২ জন নিহত হন।

    দুর্ঘটনায় নিহত সব যাত্রীর মরদেহ কিল্লা সাইফুল্লাহ জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু, পাঁচ নারী ও ১১ জন পুরুষ রয়েছে। আহত এক শিশু চিকিৎসাধীন রয়েছে।  

    পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ