ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

বিআরটিএ’র বরিশালসহ ৭ বিভাগীয় কার্যালয়ে পরিচালক পদায়ন

বিআরটিএ’র বরিশালসহ ৭ বিভাগীয় কার্যালয়ে পরিচালক পদায়ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর বরিশাল বিভাগীয় উপ-পরিচালকসহ সাত বিভাগের উপ-পরিচালকদের সংশ্লিষ্ট দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। বুধবার (০৮ জুন) বিআরটিএ সদর কার্যালয় চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

চলতি দায়িত্বে পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- বিআরটিএ’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান। তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা সদর কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ আলমকে খুলনা বিভাগীয় অফিসের পরিচালক, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুল্লাহকে একই অফিসের পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শফিকুজ্জামান ভূঞাকে একই কার্যালয়ের পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া ঢাকা সদর কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামানকে রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক করা হয়েছে। ঢাকা সদর কার্যালয়ের উপ-পরিচালক বিমলেন্দু চাকমাকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক এবং রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আশরাকুর রহমানকে একই বিভাগের পরিচালক হিসেবে চলতি দায়িত্বে পদোন্নতি প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের স্মরকে বিআরটিএ’র রাজস্বখাতে অস্থায়ীভাবে বিআরটিএ’র বিভাগীয় অফিসের জন্য চতুর্থ গ্রেডের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর ৮টি পদ সৃজন করা হয়।

পরবর্তী নির্দেশন না দেয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে ও বিআরটিএ’র কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখা (বিবি-১) এর ৫ ফেব্রুয়ারি, ১৯৯২ তারিখের স্মারক এর মাধ্যমে চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত সর্বশেষ নিয়মাবলী অনুসরণে বিআরটিএ’র ৭ জন উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর চলতি দায়িত্ব প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জ্যেষ্ঠতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ড্রেডেশন অনুযায়ী ওই সাতজন কর্মকর্তাকে পদোন্নতিসহ পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন