ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    ভোলায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে নুসাইবা ও আফনান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে ও বিকেলে চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের মো. কবির হোসেনের দেড় বছরের মেয়ে নুসাইবা বাড়ির উঠানে খেলা করছিলো। একপর্যায়ে সকলের অজান্তে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু সালেহ।

    অন্যদিকে চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মো. ইব্রাহিম খলিলের দুই বছরের ছেলে আফনান বিকেলে সকলের অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে কোথাও খোঁজে না পেয়ে অনুমান করে পুকুরে জাল ফেলে। এসময় জালে আটকে আফনানের মরদেহ ভেসে ওঠে ।

    শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ