ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন হামাস প্রধান

    কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন হামাস প্রধান
    ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাঈল হানিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হামাস যোদ্ধাদের অস্ত্র, প্রযুক্তি ও অর্থ সহায়তা দেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাঈল হানিয়া। ফিলিস্তিনিদের বিজয়ে ইরান সবচেয়ে বড় অংশীদার বলে মন্তব্য করেছেন তিনি। 

    ইসমাঈল হানিয়া বলেন, গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয় ভবিষ্যতে বড় পরিণতির দিকে যাবে। জেরুজালেমই হলো লড়াইয়ের মূল কারণ।

    হামাস প্রধান বলেন, ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবেলা, জেরুজালেম, আল-কুদস ও আল-আকসার পবিত্রতা রক্ষায় আকুণ্ঠ সমর্থন দিয়েছে ইরান। তারা আমাদের বিজয়ের সবচেয়ে বড় অংশীদার। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি- মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও দ্রুত গাজার মুসলিম ভাইদের সহায়তায় এগিয়ে আসবে।

    ইসরাইলি সংবাদমাধ্যম হারেজৎ জানায়,  ২০১৪ সালের পর এটিই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। মিসরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতির পরও আল আকসা মসজিদে শুক্রবার মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। 

    ইসরাইলি হামলায় ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হন। আর হামাসের পাল্টা রকেট হামলায় ১২জন ইসরাইলি নিহত হন। বিগত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় হতাহতের ঘটনা।  


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ