ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • মঠবাড়িয়ায় দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

    মঠবাড়িয়ায় দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের সনদ প্রাপ্ত দলিল লেখকদের ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রমে নৈতিকতা, শুদ্ধাচার ও দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার কার্যলয়ের সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রার আব্দুল কুদ্দস। এসময় তিনি দলিল লেখকদের সেবা গ্রহিতাদের যাথাযথ মূল্যায়নের নির্দেশও দেন। এছাড়াও প্রশিক্ষণ দেন, ইন্দুরকানী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ইখতেখারুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মাসুম বিল্লাহ, নাজিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার জোবায়ের হোসেন ও মঠবাড়িয়া উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রব।

    এ প্রশিক্ষণ কর্মশালায় মঠবাড়িয়ার সিনিয়র দলিল লেখক আ.খ.ম ইউসুফুজ্জামান, নাসির হোসেন জমাদ্দার, মিজানুর রহমান, জেলা সাব-রেজিস্ট্রার মহরার মাইনুল আহসান সহ উপজেলার ৭১ জন দলিল লেখক উপস্থিত ছিলেন। 

    প্রশিক্ষক ও পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রার আব্দুল কুদ্দস জানান, দেশের সাথে তার মিলিয়ে দলিল লেখায়ও আধুনিকায়ন সংযোগ করা হয়েছে। এখনকার দলিলে লেখাগুলো শুদ্ধ ও স্পষ্ট। এ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দলিল লেখকেরা আরও আধুনিক ও স্পষ্ট ভাবে দলিল লেখা লিখতে পারবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ