ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • নাজিরপুরে অটোরিক্সা চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

    নাজিরপুরে অটোরিক্সা চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে অটোরিক্সা চাপায় তামিম হোসেন (১১) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই মাদরাসা ছাত্র উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের সাইদুর রহমান শেখের ছেলে ও স্থানীয় ডাকাতিয়া হেফজ মাদরাসার ছাত্র। 

    দূর্ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় পিরোজপুর- গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের ডাকাতিয়া ব্রীজ সংলগ্নস্থানে।  নিহতের পরিবার, থানা পুলিশ ও স্থানীয় সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, ওই দিন সন্ধ্যার দিকে ওই মাদরাসা ছাত্রটি তাদের বাড়িতে যায়। একটি অটোরিক্সায় করে বাড়ি থেকে মাদরাসার কাছের ওই ব্রীজের কাছে পূর্বপাশে নেমে পশ্চিম পাশে যাচ্ছিলো। এ সময়  অপর দিক থেকে আসা অন্য একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর  আহত হয়।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দ্বিপান্বিতা দেবনাথ জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। ধারনা করা হচ্ছে মাথায় আঘাতে অতিরিক্ত রক্তপাতে তার মৃত্যু হয়েছে। 

    ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল অটোরিক্সা চাপায় ওই মাদরাসা ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ওই মাদরাসা ছাত্রের রাস্তা পারাপারের  সময় দূর্ঘটনাটি ঘটেছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে কেহ কোন অভিযোগ দেয় নি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ