ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকবে

করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকবে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আয়কর সীমা বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে দাবির পরও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও ক্রয় ক্ষমতা হ্রাস পরিস্থিতিতে স্বস্তি দিতে আগামী অর্থবছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব পেশ করেন।

এর অর্থ হলো একজন ব্যক্তির মাসিক আয় ২০২২-২৩ অর্থবছরে ২৫ হাজার টাকার বেশি, তাকে আয়কর দিতে হবে।

তবে, নারী, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের এই সীমা আরও বেশি।

বর্তমান সরকারের ২২তম এবং বাংলাদেশের ৫১তম বাজেট বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন।

‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। নতুন এ বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৫ দশমিক ৫ শতাংশ।

স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন ১৯৭২ সালে। সেই থেকে যাত্রা শুরু হয়ে আজ ৫১তম বাজেট পাচ্ছে বাংলাদেশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন